অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২১ ক বিভাগ - Honours 1st Year Suggestions 2021


 


জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের অনার্স ১ম বর্ষ সাজেশন ২০২০ এখানে দেয়া হলো-

কোর্স শিরোনাম : স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস
বিষয় কোড : ২১১৫০১
শিক্ষাবর্ষ : ২০১৯-২০ ,সাজেশন

♦️ ক_বিভাগ


যে কোন ১০ টি প্রশ্নের উত্তর দাও। নম্বর ১০ x ১= ১০
১. ক. সর্ব প্রথম কোন গ্রন্থে বাংলা নামের উল্লেখ পাওয়া যায়?
খ. বাঙালীদের ওপর কোন নৃ-গোষ্ঠির প্রভাব সবচেয়ে বেশি?
গ. মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন?
ঘ. বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রীর নাম কি?
ঙ. অবিভক্ত বাংলার শেষ মূখ্যমন্ত্রী কে ছিলেন?
চ. মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় এবং কি কি?
ছ. বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয় কবে?
জ. বাংলাদেশের জাতীয় পতাকা সর্ব প্রথম কবে উত্তোলন করা হয়?
ঝ . বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা উল্লেখ কর।
ঞ. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?

১. ক. কোন কর্মসূচিকে ব্রিটিশ ম্যাগনাকার্টার সঙ্গে তুলনা করা হয়?
খ. EBDO – এর পূর্ণ রূপ কী?
গ. অবিভক্ত বাংলার শেষ মূখ্যমন্ত্রী কে ছিলেন?
ঘ. মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় এবং কি কি?
ঙ. আওয়ামী লীগের জন্ম হয় কবে?
চ. সর্ব শেষ ব্রিটিশ গর্ভনর জেনারেলের নাম কি?
ছ. বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?
জ. মুজিব নগর সরকারের গঠন ও স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে?
১. ক. শহীদ আসাদ কে ছিলেন ?
খ. শেখ মুজিবুর রহমান কবে বঙ্গবন্ধু উপাধি পান ?
গ . ১৭ এপ্রিল কেন বিখ্যাত ?
ঘ . DAC কি ?
ঙ . আইনগত কাঠামো আদেশ ( LFO) কি ?
চ .পাকিস্তানে দ্বিতীয় বারের মত সামরিক শাসন
জারী করা হয় কবে এবং কে জারী করেন ?
ছ . বাকশাল কি ?
জ. কখন এবং কাদের পক্ষ থেকে এগার দফা কর্মসূচি দেয়া হয়?online help desk

♦️ ক বিভাগের জন্য উত্তরসহ আরও বিছু কুইজ প্রশ্ন :


১. গণতান্ত্রিক সংগ্রম পরিষদ কয়টি দল মিলে গঠিত হয় ?
উত্তর : ৮ টি দল মিলে ১৯৬৯ সালে ।
২. আইনগত কাঠামো আদেশ ( LFO) কি ?
উত্তর : ১৯৬৯ সালে জেনারেল ইয়াহিয়া খান ১৯৭০ সালের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যে বিধিমালা জারি করেন তা আইনগত কাঠামো আদেশ নামে পরিচিতি ।
৩ . ১৯৭২ সালের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কি ছিল ?
উত্তর : ১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি ছিল চারটি । এগুলো হলো-
১.ধর্ম নিরপেক্ষতা ২. জাতীয়তাবাদ ৩. গণতন্ত্র ৪. সমাজতন্ত্র
৪. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় কবে ?
উত্তর : ১০ জানুয়ারি (১৯৭২)
৫. কখন,কতটি দল মিলে যুক্তফ্রন্ট গঠিত হয় ?
উত্তর : ১৯৫৩ সালে ৪ ডিসেম্বর
৪ টি দল মিলে যুক্তফ্রন্ট গঠিত হয় ।
৬. কোথায়, কে ছয় দফা কর্মসূচি উত্থাপন করেন ?
উত্তর : ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলের এক সমাবেশে ছয় দফা কর্মসূচি উত্থাপন করেন ।
৭. EBDO – এর পুরো নাম কি ? উত্তর : ১৯৫৯ সালে জেনারেল আইয়ুব খান EBDO জারি করেন । এর পূর্ণ রূপ : EBDO =Elective Bodies Disqualification Order .
৮. সামরিক শাসনের দুইটি বৈশিষ্ট্য তুলে ধর ।
উত্তর : ১. মৌলিক অধিকার স্থগিত করা হয় । ২. রাজনৈতিক দলের কর্মকাণ্ড স্থগিত করা হয় ।
৯.পাকিস্তানে প্রথম কবে সামরিক শাসন জারি করা হয় ?
উত্তর : ১৯৫৮ সালে , ইস্কান্দার মির্জা ।
১০ .বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে ?
উত্তর : ৬ নং অনুচ্ছেদে ।


১১. বাংলাদেশের সংবিধানের দুইটি বৈশিষ্ট্য লেখ ।
উত্তর : ১. লিখিত সংবিধান ২. জনগনের সার্বভৌমত্ব
১২. বঙ্গবন্ধু কবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন ?
উত্তর : ১৯৭২ সালে ১১ জানুয়ারি ।
১৩ .বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে ?
উত্তর : মাগধী প্রকৃত ভাষা থেকে ।
১৪. অবিভক্ত বাংলার শেষ মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।
১৬. অবিভক্ত বাংলার প্রথম মূখ্যমন্ত্রী কে ছিলেন ?
উত্তর : এ কে ফজলুল হক ।
১৭. পাকিস্তান আমলে পূর্ব বাংলার ওপর বৈষম্যের জন্য সর্ব প্রথম কোন আন্দোলন সংঘটিত হয় ?
উত্তর : ভাষা আন্দোলন ।
১৮. চরমপত্র কি ?
উত্তর : চরমপত্র হচ্ছে – মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত পাক হানাদার বাহিনীর সদস্যদের মনোবল ক্ষুণ্ন করার একটি ব্যাঙ্গাত্মক অনুষ্ঠান । এটির রচনা এবং কণ্ঠ দিতেন এমআর আখতার মুকুল ।
১৯. মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরে কোন সেক্টর কমান্ডার ছিলেন না ?
উত্তর : ১০ নং সেক্টেরে ।
২০. সাইমন ড্রিং কে ছিলেন ?
উত্তর : সাইমন ড্রিং একজন ব্রিটিশ সাংবাদিক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময় সচিত্র প্রতিবেদন তুলে ধরে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২১. মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন ?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
২২ . দুই জন নারী বীর প্রতীকের নাম লেখ ?
উত্তর : সেতারা বেগম ও তারামন বিবি ।
২৩. জেল হত্যা দিবস কবে এবং এই দিনে কাদের
হত্যা করা হয়েছিল ?
উত্তর : ৩রা নভেম্বর (১৯৭৫) । ১. তাজ উদ্দীন আহমেদ ২. সৈয়দ নজরুল ইসলাম ৩.ক্যাপ্টেন মুনসুর আলী ৪. এএইচএম কামরুজ্জামান
২৪. জর্জ হ্যারিসন কে ছিলেন ?
উত্তর : একজন মার্কিন সঙ্গীত শিল্পী ছিলেন । যিনি মুক্তিযুদ্ধের সময় ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করে বাঙালী সরনাথীদের অর্থ দিয়ে সাহায্য করেন ।
২৫. মৌলিক গণতন্ত্র কে চালু করেন ?
উত্তর : জেনারেল আইয়ুব খান , ১৯৬২ সালে ।
২৬.মৌলিক গণতন্ত্রীর সংখ্যা কত ছিল ?
উত্তর : ৮০ হাজার ।
২৭. লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন ?
উত্তর : এ কে ফজলুল হক ।
২৮.৭০ এর নির্বাচনে কতটি আসনে আওয়ামী লীগ জয় লাভ করে ছিল ? উত্তর : ১৬৭টি আসনে । (সংরক্ষিতসহ)
২৯. আওয়ামী মুসলীম লীগ গঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৯ সালের ২৩ জুন ।
৩০. আওয়ামী মুসলীম লীগ থেকে মুসলীম শব্দটি বাদ দেয়া হয় কবে ?
উত্তর : ১৯৫৫ সালে ।


৩১. বঙ্গবন্ধু কবে জন্ম গ্রহণ করেন ? উত্তর : ১৭ মার্চ ১৯২০ সালে । এই দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয় ।
৩২. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয় কবে ? উত্তর : ১০ জানুয়ারি (১৯৭২)
৩৩. শেখ মুজিবুর রহমান কবে বঙ্গবন্ধু উপাধি পান ?
২৩ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে ।
৩৪. ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয় কবে ? ৭ জুন (১৯৬৬)
৩৫. সার্জেন্ট জহুরুল হক কে ছিলেন ? উত্তর : আগড়তলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ছিলেন । ঢাকা সেনানিবাসে তাকে বন্দি অবস্থায় হত্যা করা হয়েছিল ।
৩৬ . দ্বিতীয় বারের মত পাকিস্তানে সামরিক শাসন জারি করা হয় কবে ? উত্তর : ইয়াহিয়া খান ,১৯৬৯ সালে ।
৩৭. পাকিস্তানের প্রথম সংবিধান রচনা করা হয় কবে ?
উত্তর : ১৯৫৬ সালে । ২য় সংবিধান রচনা করা হয় ১৯৬২ সালে ।
৩৮. বঙ্গবন্ধু ছয় দফাকে কি বলে অভিহিত করেছেন ? বাঙলিী জাতির মুক্তির সনদ ।
৩৯. ছয় দফাকে কিসের সঙ্গে তুলনা করা হয় ? উত্তর : বৃটিশ ম্যাগনাকার্টার সঙ্গে ।
৪০. স্বাধীনতার যুদ্ধে যৌথবাহিনীর প্রধান কে ছিলেন ? জগজিৎ সিং অরোরা

৪১.মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়?
উত্তর: ৪ টি । এগুলো হচ্ছে- ১. বীরশ্রেষ্ঠ (৭ জন) ২.বীর উত্তম (৬৮জন) ৩.বীর বিক্রম (১৭৫জন) ৪. বীর প্রতীক(৪২৬জন)
৪২. ‘অপারেশন সার্চ লাইট’ কি ?
উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাঙালীদের ওপর পাকহানাদার বাহিনী যে বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসাত্মক কার্যক্রম চালায় তাকে ‘অপারেশন সার্চ লাইট’ বলে।
৪৩. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রধান মন্ত্রী কে ছিলেন ?
উত্তর : তাজউদ্দিন আহমেদ ।
৪৪. মুজিবনগর সরকার গঠন ও শপথ নেয় কবে ?
উত্তর : গঠন হয় ১০ এপ্রিল ১৯৭১, শপথ নেয় ১৭ এপ্রিল ১৯৭১ ।
৪৫. মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম ।
৪৬.পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কবে ? উত্তর : ১৯৫৫ সালে ।
৪৭.বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে ? ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর ।
৪৮.পাকিস্তান আমলে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় –
উত্তর : ১৯৭০ সালের ৭ ও ১৭ ই ডিসেম্বর ।
৪৯. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ হচ্ছে- উত্তর : ভুটান ।


৫০. ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ? উত্তর : লর্ড ক্যানিং
৫১. ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় কে ছিলেন ? উত্তর : লর্ড মাউন্ড ব্যাটেন।
৫২.বঙ্গভঙ্গ হয় কার সময়ে?
উত্তর : ১৯০৫ সালে ,লর্ড কার্জন -এর সময় ।
৫৩. বঙ্গভঙ্গ রদ করা হয় কার সময়ে?
উত্তর : ১৯১১ সালে ,লর্ড হার্ডিঞ্জ-এর সময় ।
৫৪.পাকিস্তানের প্রথম গর্ভনর জেনারেল কে ছিলেন ?
উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহ
৫৫. পাকিস্তানের প্রথম প্রধান মন্ত্রী কে ছিলেন ?
উত্তর : লিয়াকত আলী খান ।
৫৬. লাহোর প্রস্তাব উত্থাপন করেন-
উত্তর : এ কে ফজলুল হক ।
৫৭. দ্বি-জাতি তত্ত্বের (Two Nation Theory) প্রবক্তা কে ?
উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহ 

2 comments:

 

Copyright © 2022STAT BY ARJUNAll Rights Reserved