অনার্স পরীক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ -অনার্স সাজেশন ২০২১" - Some Tips for Honors Candidates - Honors Suggestions 2021 "


 

Stat By Arjun


অনার্স এক্সামে মোট ৩টি বিভাগ থেকে উত্তর করতে হয়:

ক বিভাগ : এক কথার বা একটি পরিপূর্ণ বাক্যই যথেষ্ট।

খ বিভাগ : এখানে সর্বোচ্চ ২/৩ পৃষ্ঠা লিখা যেতে পারে।

গ বিভাগ : ৩/৪/৫ পৃষ্ঠা লিখলেও সমস্যা নেই। বেশি ও লিখতে পারেন।


পরীক্ষায় লেখার নিয়মঃ


অনার্সে পরীক্ষায় লেখার কিছু ছোটখাটো নিয়ম আছে।যেগুলো অনেকেই জানে।কিন্তু নতুনদের মধ্যে বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনেকে ব্যাপারগুলো জানেনা। যাদের কাছে ব্যাপারগুলো অজানা তাদের জন্য


আজকের পর্বে লেখবো সময়ের ব্যাপারগুলো নিয়ে। ভাগ করে নিন সময়টাকে অনার্সে আপনি পরীক্ষার জন্য পাবেন ৪ ঘন্টা সময়।অর্থ্যাৎ মোট ২৪০ মিনিট।তারমধ্যে আপনাকে ক বিভাগের ১০ টি,খ বিভাগের ৫ টি ও গ বিভাগের ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে।যদি আপনি সময় মেনে উত্তর না লেখেন দেখা যাবে আপনার পক্ষ্যে ফুল আন্সার করা সম্ভব হবেনা।তাই অবশ্যই প্রতিটা কাজের জন্য সময়টিকে ভাগ করে নিতে হবে।


প্রশ্ন পাওয়ার পর প্রথম ৫ মিনিট পুরোটা প্রশ্ন দেখে নিবেন।একই সাথে যেগুলো উত্তর করবেন সেগুলো বাছাই করে ফেলবেন।


গ বিভাগে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে।প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য সময় নিবেন ২৫-২৭ মিনিট।মোট ১৩৫ মিনিট সময়ের ভিতর শেষ করবেন গ বিভাগ।


খ বিভাগে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য সময় নিবেন ১২-১৫ মিনিট।৭৫ মিনিটের ভিতর খ বিভাগ শেষ করবেন।

ক বিভাগে আপনাকে ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে।এর জন্য আপনি সর্বোচ্চ ২০ মিনিট সময় নিবেন।২০ মিনিটের মধ্যে ক বিভাগ শেষ করবেন।


★ উপরোক্ত কাজগুলো শেষে আপনার হাতে থাকবে ১৫ মিনিট।কিন্তু পরীক্ষার মাঝখানে খাতা সিগনেচার,এক্সট্রা পেপার নেওয়া সহ বিভিন্ন কাজে প্রায় ১০ মিনিট শেষ হয়ে যাবে।অবশিষ্ট যে কয়েক মিনিট থাকবে সে সময়গুলোতে পুরো খাতাটি ভালোভাবে রিভিশন দিবেন।


> প্রশ্নের ধরনে কোনো উত্তরে কয়েক মিনিট বেশি-কম সময় লাগতে পারে তবে সেগুলো নিজের বুদ্ধিদীপ্ততায় ম্যানেজ করে ফেলবেন। একটিতে দুই মিনিট বেশি লাগলে অন্যটিতে দুই মিনিট কম সময় নিবেন।


> ২৪০ মিনিট সময়টি অনেক মনে হলেও লেখা শুরু করলে দেখবেন দ্রুতই সময়গুলো শেষ হয়ে যাচ্ছে,তাই সর্বদা সময়ের দিকে নজর দিয়ে পরীক্ষা দিবেন।আর অবশ্যই হাতের লেখা দ্রুত হতে হবে।যারা স্লো ভাবে লেখেন তারা লেখার গতি বাড়িয়ে নিবেন। 


No comments:

Post a Comment

 

Copyright © 2022STAT BY ARJUNAll Rights Reserved